অ্যাকাউন্ট ছাড়াই অন্য ইমেইলে জিমেইলের সেবা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪১
জিমেইলিফাই নামের নতুন এক ফিচার এনেছে গুগল। এতে ইয়াহু, হটমেইল, আউটলুকসহ অন্যান্য ইমেইলের ব্যবহারকারীরা গুগল অ্যাকাউন্ট ছাড়াই জিমেইলের সেবা পাবেন। এ জন্য তাদের ইনবক্সকে জিমেলিফাই করে নিতে হবে। সূত্র- সিনেট ও আইবিএন লাইভ।
 
ইয়াহু, হটমেইল বা আউটলুক ব্যবহারকারীদের কৌশলে নিজেদের সেবায় টানতে নতুন এই ফিচার এনেছে গুগল।
 
এই সেবা পেতে হলে জিমেইলিফাই সুবিধার মাধ্যমে জিমেইল অ্যাপটি চালু করে ‘নন-জিমেইল’ অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। এতে জিমেইলের স্প্যাম ফিল্টারিং, সার্চ ও ইনবক্স সাজানোর মতো ফিচারগুলো ব্যবহার করতে পারবেন ‘নন-জিমেইল’ ব্যবহারকারীরা
 
এক ব্লগ পোস্টে এসব তথ্য জানিয়েছেন গুগলের সফটওয়্যার প্রকৌশলী মাইকেল কে সের।
 
ওই ব্লগ পোস্টে তিনি লিখেছেন, আগ্রহীদের জিমেইলের স্প্যাম ফিল্টারিংসহ অন্যান্য ফিচারগুলো ব্যবহারের সুযোগ দিতে নতুন সেবা আনা হয়েছে। এতে ইয়াহু, হটমেইল বা আউটলুক ব্যবহারকারীরা তাদের ইনবক্সকে জিমেলিফাই করতে পারবেন।
 
আপাতত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন ব্যবহারকারীরা এই সেবা পাচ্ছেন।