বিয়ের এক বছরের মাথাতেই বাবা হতে চলেছেন বলিউড তারকা শহিদ কাপুর। এমনটাই জানাল ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
তবে এখনো ঘটনাটি নিশ্চিত করেনি শহিদের পরিবারের কেউ। এই গুঞ্জন ছড়িয়েছে ভারতীয় টিভি চ্যানেল জুম।
গত বছরের মার্চে দিল্লির মেয়ে মিরা রাজপুতের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা শাহিদ কাপুর। ইংরেজিতে স্নাতক মিরার সঙ্গে শাহিদের পরিচয় হয় এক ধর্মীয় সংগঠনের অনুষ্ঠানে গিয়ে। বলা হয়, বাবা পংকজ কাপুরের পছন্দেই বিয়েটা করেছেন শাহিদ।
