এম কে আনোয়ার জামিনে মুক্ত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৫
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তিনি জামিনে মুক্তি পান। তবে জামিনে মুক্তি পেলেও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
 
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিনে মুক্তি পেয়েছেন। তিনি এখন ওই হাসপাতালেই চিকিত্সাধীন আছেন।গত বছরের আগস্টে এম কে আনোয়ার গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। গত বছরের ১৮ আগস্ট থেকে তিনি কারাবন্দি ছিলেন। কুমিল্লার এক মামলায় তিনি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে কয়েকটি নাশকতা মামলা রয়েছে। গত মঙ্গলবার বাড্ডা থানার নাশকতার এক মামলায় তিনি ছয় মাসের জামিন পান।