আগামী ৭২ ঘন্টার শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৮
 
আগামী ৭২ ঘন্টার শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।
 
আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
 
সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
 
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

খবর বাসসের।