কৃষি-সমস্যা নির্ভর এক ছবি দেখতে মুখিয়ে আমির

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫০
আমির খান শুধু ভালো অভিনেতাই নন, এক সচেতন মানুষও। দেশ ও সমাজের নানা অসঙ্গতি নিয়ে সেলুলয়েড বা বাস্তব জীবনে সব সময় মুখ খুলেন তিনি। এবার এই অভিনেতা কৃষক ও কৃষি কেন্দ্রিক সমস্যা নিয়ে তৈরি নতুন এক ছবির ব্যাপারে সরব হয়েছেন।
 
কৃষি-সমস্যা নিয়ে আমিরের আলাদা দরদ রয়েছে। ‘পিপলি লাইভ’ থেকে ‘সত্যমেব জয়তে’ কৃষি-সংক্রান্ত বিষয় নিয়ে তুলে এনেছেন তিনি।
 
সম্প্রতি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ জানিয়েছেন, পাঞ্জাবী পরিচালক জিপ্পি গ্রেওয়ালের প্রথম ছবি ‘আরদাস’ এর ট্রেলার দেখে তিনি মুগ্ধ। এই ছবিতে গ্রেওয়াল মূলত কৃষক আত্মহত্যা এবং কন্যা-ভ্রূণ হত্যাকে তুলে আনা হয়েছে।
 
আমির আরও জানিয়েছেন, তিনি ছবিটি দেখতে বিশেষ আগ্রহী। ১১ মার্চ ছবিটির মুক্তি পাওয়ার কথা।
 
গায়ক-পরিচালক জিপ্পি গ্রেওয়াল সম্প্রতি অভিনয়ও করেছেন। ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ ছবিতে তাকে একটি ছোট ভূমিকায় দেখা গিয়েছে।