প্রিয়াঙ্কাকে দেখে ‘বেওয়াচে’র পরিচালকের সিদ্ধান্ত বদল!

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২০
 
কিছুদিন আগে জানা গেছে, হলিউডের ‘বেওয়াচ’ ছবিতে খলনায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।  প্রথমে তার চরিত্রের স্ক্রিপ্ট ছিল পুরুষের জন্য লেখা। কিন্তু প্রিয়াঙ্কাকে দেখে চরিত্র বদলের সিদ্ধান্ত নিয়েছেন ছবিটির পরিচালক।
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের এই অভিনেত্রী ভিক্টোরিয়া ডিডস নামের নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। ছবিতে আরো থাকছেন রক।
 
ছবিটিতে অভিনয় করা নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া। পিটিআইকে তিনি বলেছেন, নেতিবাচক চরিত্রে অভিনয় করার মজাই আলাদা। কেননা, সেখানে নিজের পছন্দ মতো অভিনয় করা যায় এবং যেকোনো কিছু করা যায়। ভিক্টোরিয়া একটি অর্থবহ চরিত্র।
 
তিনি বলেন, চরিত্রটি প্রথমে একজন পুরুষের জন্য লেখা হয়েছিল। তারা আমার সঙ্গে অন্য একটি ভাগ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু পরিচালক আমার সাথে দেখা করার পর সিদ্ধান্ত নিলেন, আমি নেতিবাচক চরিত্রটি ভাল করতে পারব। আর এজন্য স্ক্রিপ্টটিতে নেতিবাচক চরিত্রটি পুরুষ বদলে নারী করা হয়।’
 
এর আগে বলিউডে ‘অ্যাতরাজ’ ও ‘৭ খুন মাফ’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন।
 
প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘ জয় গঙ্গাজল’ ছবিটি আগামী ৪ মার্চ মুক্তি পাবে। ছবিটিতে একজন নারী পুলিশ চরিত্রে অভিনয় করেছেন তিনি।