বৃক্ষমানব আবুল বাজনদারের প্রথম অস্ত্রোপচার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকালে প্রায় তিন ঘণ্টা ধরে তার বুড়ো আঙুল ও তর্জনীতে অস্ত্রোপচার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালামের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল আবুল বাজনদারের আঙুলে অস্ত্রোপচার করে।
চিকিৎসকেরা জানান, শুরুতে রোগী অপুষ্টিতে ভুগছিলেন। এখন আর সেটা নেই। অস্ত্রোপচারের জন্য আবুলের শরীর উপযুক্ত হওয়ার পরই উদ্যোগ নেয়া হয়।
বিরল এই রোগে হাত পায়ে গাছের শিকড়ের মতো গজায়। এ কারণে আক্রান্ত রোগীকে ট্রি ম্যান বা বৃক্ষমানব বলা। আবুল বাজনদারসহ পৃথিবীতে এখন পর্যন্ত এ ধরনের চারজন রোগীকে শনাক্ত করা গেছে। গণমাধ্যমে আসা ইন্দোনেশিয়ার বৃক্ষমানব মারা গেছেন গত ৩০ জানুয়ারি।
