নেইমার কি হতে পারবেন লিওনেল মেসি? সবার মুখে যখন এই প্রশ্ন, তখন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো বললেন, বার্সেলোনায় মেসির উত্তরাধিকারী নেইমার। তিনি বলেন, শুরুতে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নেইমারের কিছুটা সমস্যা হয়েছে কিন্তু আমি জানতাম, সে সাফল্য পেতে যাচ্ছে।
'সে কী মেসির উত্তরাধিকারী?' এমন প্রশ্নের উত্তরে রোনালদো বলেন, 'হ্যাঁ, মেসির মতো হওয়ার জন্য দরকারি সব কিছু তার আছে।'
IMG0
নেইমারের মধ্যে নিজেকে দেখার কথাও জানান ক্লাব পর্যায়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলা রোনালদো। তিনি বলেন, 'আমি নেইমারকে ভীষণ পছন্দ করি। সে খানিকটা আমার মতো।'
