ঘানায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত এটিই সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।
বৃহস্পতিবার রাজধানী আক্রা থেকে ৪২০ কিলোমিটার উত্তরে দুর্ঘটনাটি ঘটে। আঞ্চলিক পুলিশ প্রধান ম্যাক্সওয়েল আতিনগেন বলেন, কুমাসি থেকে তামালি যাওয়ার পথে মেট্রো মাস ট্রানজিট পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা টমোটো বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসপাতালে নেয়ার আগেই ৫৮ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান আরো ১৩ জন।
