৪৫ লাখেরও বেশি ইয়াবা, কানাবিস ও অবৈধ মাদক ধ্বংস করেছে র্যাব। শনিবার চট্টগ্রামে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হয়।
শনিবার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানিয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান।
স্ট্যাটাসে তিনি জানান, চট্টগ্রামে মাদকদ্রব্য ধ্বংস কর্মসূচি অনুষ্ঠানে এসকল মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অবৈধ মাদকের মূল্য ছিলো প্রায় ১৮৫ কোটি টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরও উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
