ইইউ এ থাকা নিয়ে ২৩ জুন গণভোট ডাকলেন ক্যামেরন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১০
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্য থাকবে কিনা সে প্রশ্নে আগামী ২৩ জুন গণভোট ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শনিবার  মন্ত্রিপরিষদের এক ব্রিফিং শেষে ঐতিহাসিক এ ঘোষণা দেন তিনি।
 
ডাউনিং স্ট্রিটে ঐতিহাসিক এ গণভোটকে নিয়ে ক্যামেরন বলেন, ইইউ’য়ে থাকার পক্ষেই প্রচার চালাবেন তিনি।
 
মন্ত্রিপরিষদের অনেক মন্ত্রীই ইইউ’য়ে ‍যুক্তরাজ্যের থাকার পক্ষে মত দিলেও ক্যামেরনের বিপক্ষেই অনেকে প্রচার চালাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে  ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া মানে অন্ধকারে নিমজ্জিত হওয়া বলে  সতর্ক করেছেন ক্যামেরন।