প্রার্থী খুঁজে পাচ্ছে না বিএনপি: হানিফ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩০
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেয়ার জন্য দলীয় প্রার্থী খুঁজে পাচ্ছে না। আর তাই নির্বাচন কমিশন ও সরকার বিরুদ্ধে অভিযোগ করে দায় এড়ানোর চেষ্টা করছে।’
 
শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক তিনি আরো বলেন, বিএনপি থেকে অনেকেই চলে যাচ্ছেন, দল থেকে পদত্যাগ করছেন। তাই তারা তাদের প্রার্থী খুঁজে পাচ্ছেন না।
 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা। কোনো রাজনৈতিক দলের প্রার্থী গুছিয়ে দেয়া নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। আমরা আশা করি, বিএনপি যে ভুল রাজনীতির মধ্যে আছে সেই ভুল রাজনীতি থেকে বেরিয়ে আসবে।