ভাষা শহীদদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৪৬
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।একুশে ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
গত বছর ফেব্রুয়ারিতে নিজের ডাকা লাগাতার অবরোধের মধ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাননি বিএনপি চেয়ারপারসন। তার উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছিল।