জি সিনে অ্যাওয়ার্ডে ‘বাজিরাও মাস্তানি’র জয়জয়কার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৬
 
জি সিনে অ্যাওয়ার্ডে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি ১০টি বিভাগে পুরস্কার পেয়েছে। এর মধ্যে জুরি বোর্ডের সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালক ও দর্শকদের পছন্দে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণ পরিচালিত ছবিটি।
 
‘বজরঙ্গি ভাইজান’ অভিনেতা সালমান খান দর্শকদের পছন্দে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। জুরি বোর্ডের বিবেচনায় ‘পিকু’ ছবির জন্য অমিতাভ বচ্চন সেরা অভিনেতা ও ‘পিকু’ ছবিটি জুরি বোর্ডে সেরা ছবির পুরস্কার জিতেছে।
 
জি সিনে অ্যাওয়ার্ডে পুরস্কারের তালিকা:
 
সেরা ছবি (জুরি): বাজিরাও মাস্তানি
সেরা পরিচালক (জুরি): সঞ্জয় লীলা বানশালি (বাজিরাও মাস্তানি)
সেরা অভিনেত্রী (জুরি): দীপিকা পাড়ুকোণ (পিকু)
সেরা অভিনেতা (জুরি): অমিতাভ বচ্চন (পিকু) ও রণবীর সিং (বাজিরাও মাস্তানি)
বছরের সেরা গান (দর্শকের পছন্দ): প্রেম রতন ধন পায়ো
সেরা ছবি (দর্শকদের পছন্দ): বজরঙ্গি ভাইজান
সেরা অভিনেত্রী (দর্শকদের পছন্দ): দীপিকা পাড়ুকোণ (বাজিরাও মাস্তান)
সেরা অভিনেতা (দর্শকদের পছন্দ): সালমান খান (বাজিরাও মাস্তানি)
সেরা নতুন মুখ (পুরুষ): ভিকি কুশাল (মাশান)
সেরা নতুখ মুখ (নারী): ভূমি পেডনেকার (দম লাগাকে হাইসা) ও হারশালি মালহোত্রা (বজরঙ্গি ভাইজান)
সেরা নতুন পরিচালক: নিরাজ ঘাইয়ান (মাসান)
সেরা কৌতুক অভিনেতা: নওয়াজউদ্দিন সিদ্দিকি (বজরঙ্গি ভাইজান)
সেরা নেতিবাচক চরিত্র: নওয়াজউদ্দিন সিদ্দিকি (বদলাপুর)
সেরা পার্শ্ব অভিনেত্রী: শ্বেতা ত্রিপাঠি (মাসান)
সেরা পার্শ্ব অভিনেতা: সঞ্জয় মিসরা (মাসান)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: সঞ্চিত বালহারা (বাজিরাও মাস্তানি)
সেরা ভিজ্যুয়াল এফেক্ট: প্রসাদ সুতার (বাজিরাও মাস্তানি)
সেরা অ্যাকশন: সায়হাম কুশান (বাজিরাও মাস্তানি)
সেরা কোরিওগ্রাফি- গণেশ আচার্য (বাজিরাও মাস্তানি’র মালহারি গান)
সেরা সিনেমাটোগ্রাফি: সুদীপ চ্যাটার্জি (বাজিরাও মাস্তানি)
সেরা গল্প: জুহি চতুর্বেদী (পিকু)
সেরা সংলাপ: জুহি চতুর্বেদী (পিকু)
সেরা চিত্রনাট্য: জুহি চতুর্বেদী (পিকু)
ভারতের ছবিতে অনবদ্য অবদান: অজয় দেবগন
সেরা গানের কথা: বরুণ গ্রোভার (দম লাগাকে হাইসা ছবির মোহ মোহ কে ধাগে)
সেরা সংগীত: অনু মালিক (দম লাগাকে হাইসা)
সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (বাজিরাও মাস্তানি’র মোহে রঙ দো লাল)
সেরা প্লেব্যাক গায়ক: মোহিত চৌহান (তামাশা ছবির মাতারগাস্তি) ও অরিজিত্ সিং (রয় ছবির সুরাজ ডুবা)
 
আগামী ৫ মার্চ অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচার করা হবে। খবর: এনডিটিভি।