সিরিয়ায় হোমস শহরে দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা সানা। রবিবার হোমসের আল-আরমান এলাকার কাছে এই হামলা চালানো হয়।
স্থানীয় কর্মকর্তা জানায়, এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর দাবি নিহতের সংখ্যা ৪৬। এর মধ্যে ২৮জনই বেসামরিক নাগরিক।
হোমস শহরটি সরকারের নিয়ন্ত্রণে থাকলেও এখানে প্রায়ই সন্ত্রাসী হামলা চালানো হয়। এর আগে গত মাসেই জঙ্গি সংগঠন আইএস এর হামলায় ২২ জন নিহত হয়েছিলো। আল-জাজিরা
