পুরোহিতকে হত্যার দায় স্বীকার আইএসের: সাইট ইন্টিলিজেন্স

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৫
পঞ্চগড়ে হিন্দু পুরোহিতকে হত্যার দায় আইএস স্বীকার করেছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। রবিবার সকালে এই হত্যাকাণ্ডের পর রাতে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থাটির ওয়েবসাইটে দায় স্বীকারের এই বার্তা।
 
তবে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশ সরকারের। সাইটের খবরে বলা হয়েছে, দি ইসলামিক স্টেট বাংলাদেশের উত্তরাঞ্চলে শ্রী শ্রী সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যার দাবি জানিয়েছে।
 
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীর ধারে সকালে মঠে ঢুকে গলা কেটে হত্যা করা হয় এই ধর্মগুরুকে।