এশিয়া কাপ খেলতে ঢাকায় ভারত-শ্রীলঙ্কা ক্রিকেট দল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫১
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের মূল লড়াই।এরই মধ্যে এশিয়া কাপের ত্রয়োদশতম আসর খেলতে ঢাকায় পৌঁছেছে ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেট দল।
 
এশিয়া কাপ খেলতে প্রথম দল হিসেবে ঢাকায় পৌঁছেছে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন লঙ্কান ক্রিকেটাররা। রবিবার রাত সাড়ে ৮টার দিকে হযরত আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছেছে ধোনি-কোহলির টিম ইন্ডিয়া। কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার ২৩০ নম্বর ফ্লাইটে চড়ে তারা ঢাকায় আসেন।
 
এশিয়ার আরেক দল পাকিস্তান আসবে বুধবার। পাকিস্তানের প্রথম ম্যাচ ২৭ ফেব্রুয়ারি। ৬ মার্চ অনুষ্ঠিত ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের। এ নিয়ে টানা তৃতীয়বার টুর্নামেন্টটি আয়োজন করছে বাংলাদেশ।