স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ভাবনা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০১
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাগুনের অসমাপ্ত চিঠি’তে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কাজ করছেন সম্প্রতি। খুব হিসেব করে কাজ করছেন এই অভিনেত্রী। ভালো চিত্রনাট্য পেলেই তিনি কাজ করেন। 
 
রবিবার রাত চারটায় শহীদ মিনারে শুটিং করলেন তিনি। এ যেন ছিল তার জন্য নতুন কিছু। আর সে অভিজ্ঞতার কথাও তিনি জানালেন। IMG0
 
এই বিষয়ে ভাবনা বলেন, ছোটবেলায় তো শহীদ মিনারে যাওয়া হতো। কিন্তু এতো বছর পর এতো রাতে শহীদ মিনারে গেলাম আমি। তাও আবার শুটিং এর জন্য। খুব ভালো লেগেছে সবাই মিলে কাজ করতে। আর এর গল্পটি বেশ ভালো। আশা করছি সবার ভালো লাগবে।
 
পাঁচ মিনিটের এই চলচ্চিত্র শুটিং হবে আরও কয়েক দিন। আর এটি পরিচালনা করেছেন ফয়সাল রাজীব।