সাতক্ষীরার আলীপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ফেরদৌসি মিরাকে (২২) আত্মহত্যার প্ররোচনায় স্বামী জামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের সরসকাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এলাকাবাসী জানায়, পরকীয়া নিয়ে দীর্ঘদিন ধরে মিরা ও জামালের মধ্যে গোলযোগ চলে আসছিল। রবিাবার দিবাগত রাতে তারা এ নিয়ে ঝগড়া করে। পরে রাতের কোনো এক সময় মিরা পরিবারের অন্যান্য সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে একটি কুল গাছে রশিতে ঝুলে আত্মহত্যা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, হত্যার খবর শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখান থেকে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী জামালকে আটক করা হয়েছে। পুলিশ নিহত মিরার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
