‘বেওয়াচ’ ছবির মাধ্যমে হলিউড ছবিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার সহশিল্পীদের মধ্যে রয়েছেন ডোয়াইন জনসন ওরফে রক। সোমবার একটি ছবি প্রকাশ করেছেন হলিউডের এই অভিনেতা। সেখানে ‘বেওয়াচ’ ছবির পুরো স্কোয়াডকে দেখা গেছে।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে প্রিয়াঙ্কা ও রক ছাড়াও অ্যালেকসান্দ্রা দাদরিও, জ্যাক ইফরন, কেলি রোহবাচ, ইলফেনেস হাডেরা ও জন বাকে দেখা গেছে। তারা সবাই একসঙ্গে বসে হাস্যোজ্জ্বলভাবে খাবার খাচ্ছিলেন।
মঙ্গলবার ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। সেখানে ভিক্টোরিয়া ডিডস নামে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। খবর: এনডিটিভি।
