পাকিস্তানে সাহিত্য উৎসবে আমন্ত্রিত হয়েও ভিসা না পাওয়ায় যেতে পারেননি বলিউড অভিনেতা অনুপম খের। তবে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে হয়রানির শিকার হতে হলো সেখানে গিয়ে।
লাহোর সাহিত্য উৎসবের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। কিন্তু দেশে ফেরার সময় বেঁধেছে বিপত্তি।
কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, দেশে ফেরার সময় ওয়াঘা সীমান্তের অভিবাসন দফতরে ঝামেলায় পড়তে হয় শর্মিলাকে। তাকে বলা হয় যে তিনি লাহোরে ছিলেন তার পুলিশ প্রতিবেদন না থাকায় তিনি দেশে ফিরতে পারবেন না।
তবে ওয়াঘা সীমান্তে যাওয়ার আগ পর্যন্ত চার দিনের পাক সফরে ভালোই সময় কেটেছে শর্মিলার। সসম্মানে সাহিত্য উৎসবে যোগ দেয়ার পর তাকে নিজ বাসভবনে দাওয়াত করেছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
