আগামী ২০ মার্চ অনুষ্ঠিতব্য ভাঙ্গা পৌরসভার নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৪৭ জন মনোনয়ন দাখিল করেছে।
সোমবার সকাল থেকেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জানান, সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু রেজা মো. ফয়েজ, বিএনপি সমর্থিত প্রার্থী ওহিদুজ্জামান ওহিদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আসাদুজ্জামান আসাদ, সতন্ত্র প্রার্থী আবু জাফর মুন্সি ও সৈয়দ আবুল ফজল প্রিন্স মনোনয়নপত্র দাখিল করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ১২ জন সংরক্ষিত পদে মনোনয়ন দাখিল করেন।
