মোবাইলওয়ার্ল্ড কংগ্রেসে হুয়াওয়ের মেইটবুক উন্মোচন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৫
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬ (এমডব্লিউসি)-তে আনুষ্ঠানিকভাবে মেইটবুক ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করল হুয়াওয়ে। আধুনিক ব্যবসার যাবতীয় কাজে ব্যবহারের উদ্দেশ্যে ২-ইন-১ ডিভাইস বিশেষভাবে তৈরি করা হয়েছে বলে জানায় তারা।
 
সফলতার সঙ্গে দৃষ্টিনন্দন, অধিক ক্ষমতা সম্পন্ন ও উচ্চ প্রযুক্তির মোবাইল কনজিউমার ডিভাইস তৈরির ধারাবাহিকতায় নতুন মেইটবুক ডিভাইটসটি মোবাইল প্রোডাক্টিভিটি হিসেবে সৃজনশীল এবং সৃষ্টিশীল কাজে সক্ষম।
 
পোর্টেবল বা বহনযোগ্য মেইটবুক ডিভাইসটি যেকোনো জায়গায় যেকোনো অবস্থায় সহজেই ব্যবহার করা যায়। আরামদায়ক ব্যবহারের জন্য ডিভাইসটি কনভার্ট বা বিভিন্ন আকারে রুপান্তরিত করা যায়। প্রিমিয়াম ক্যাটাগরি হিসেবে মেইটবুকটিকে আখ্যায়িত করেছে হুয়াওয়ে।
 
হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের সিইও রিচার্ড ইউ বলেন, ‘আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা পরিচালনা করতে হুয়াওয়ে প্রতিনিয়ত দৃষ্টিনন্দন ফ্ল্যাগশিপডিভাইস তৈরি করে আসছে যার ফলশ্রুতিতে বাজারে আনা হলো নতুন এই ল্যান্ডমার্ক ডিভাইস মেইটবুক।’
 
বিশ্বের শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে মেইটবুক ডিভাইসটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরএম সিরিজের প্রসেসর যা দিয়ে অনায়াসে অসংখ্য কাজ একসঙ্গে করা যাবে। কুলিং এর জন্য ব্যবহৃত ফ্যান ছাড়াই অধিক পাতলা ডিজাইনে তৈরি করা হয়েছে মেইটবুক যাতে যেকোনো জায়গায় সহজেই বহন করা যায়। 
 
ইন্টেল কর্পোরেশনের ক্লায়েন্ট কম্পিউটিং গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার ক্রিক কাউজেন বলেন, ‘একটি পূর্ণাঙ্গ কম্পিউটারের ক্ষমতা দিয়ে হুয়াওয়ে প্রিমিয়াম মেইটবুক তৈরি করা হয়েছে যাতে করে কাজের সময় কোন ধরনের ল্যাগিং ঝামেলা পোহাতে না হয়। ভবিষ্যৎ প্রজন্মের ২-ইন-১ ক্যাটাগরির ডিভাইস তৈরির লক্ষ্যে আমরা হুয়াওয়েকে সঙ্গে নিয়ে কাজ করে যাবো।’
 
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চালিত মেইটবুকমাইক্রোসফটের সঙ্গে মিলে বিভিন্ন টুলস এতে যুক্ত করেছে যার মধ্যে আছে সর্বাধুনিক মাইক্রোসফট এজ ব্রাউজার এবং ডিজিটাল ব্যাক্তিগত সহকারি টুলস কর্টানা।
 
মাইক্রোসফট কর্পোরেশনের ওয়ার্ল্ড ওয়াইড ও ইএম মার্কেটিং-এর ভাইস প্রেসিডেন্ট পিটার হ্যান বলেন, ‘উইন্ডোজ ১০-কে অনেক বেশি দৃষ্টিনন্দন ও কার্যকর ভাবে ব্যবহারের লক্ষ্য নিয়েই হুয়াওয়ের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। কনজিউমাররা কিভাবে ডিজাইস ব্যবহার করতে চান সে বিষয়গুলো গুরুত্বের সাথে নজর দেয় হুয়াওয়ে। আমাদের এবং হুয়াওয়ের নতুন এই সম্পর্ক ইকোসিস্টেমে প্রিমিয়াম পোর্টেবল ডিভাইসের উন্নতিকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি উদাহরণ।’