পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হয়ে গেল ‘ওয়ালটন প্রথম বিচ টেনিস টুর্নামেন্ট-২০১৬’। ২০ ফেব্রম্নয়ারি শুরম্ন হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন অমল রায়। আর মহিলা এককের শিরোপা জিতেছেন আয়েশা সুলতানা শর্মি। এছাড়া মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বিপস্নব-পপি জুটি।
সোমবার মহিলা এককের তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ফাইনালে ইতি আক্তারকে ১০-৬ ও ১০-৮ ব্যবধানে হরিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেন শর্মি। অন্যদিকে, পুরুষ এককে আনোয়ার হোসেনের বিপড়্গে ১০-৫ ও ১০-৩ ব্যবধানে শিরোপা জিতেছেন অমল রায়। এদিকে মিশ্র দ্বৈতে অমল-ইতি জুটিকে হারিয়ে শিরোপা জিতেছে বিপ্লব-পপি জুটি।
বিচ টেনিস টুর্নামেন্টের সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
তিনি বলেন, ‘ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বিচ টেনিস টুর্নামেন্টকে সফলভাবে সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সর্বসত্মরের কর্মকর্তাদের।
যেহেতু ২০১৬ সালকে সরকার পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে, সেহেতু চলতি বছরের শেষ দিকে আরো একটি বিচ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। বাংলাদেশ টেনিস ফেডারেশনসহ অন্যান্যদের সহযোগিতা পেলে হয়তো সেটিও সফলভাবে সম্পন্ন করতে পারব।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সদস্য লুৎফর রহমান সান্টু ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
