ইউপি নির্বাচন : জিয়ানগরে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৪
পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার  শেষ দিন উপজেলার বালিপাড়া ইউনিয়নের ছয় চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়ন দাখিল করেন। জাতীয় পার্টি জেপির মনোনিত প্রার্থী বালিপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব মশিউর রহমান মঞ্জুর পক্ষে উপজেলা রিটার্নিং অফিসার মীর একেএম আবুল খায়েরের হাতে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা জেপির আহ্বায়ক আসাদুল কবির স্বপন। এ ছাড়া আওয়ামী লীগ সমর্থিত কবির হোসেন বয়াতী, বিএনপির সফিন কবির খান এবং স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন বাগা, জাকির হোসেন গাজী ও নুরুজ্জামান খান মনোনয়নপত্র দাখিল করেন। ওই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার বালিপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ মার্চ।