ডেসকোর বিল গ্রহণ করবে রবি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৯
ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) পক্ষে গ্রাহকদের বিল সংগ্রহ করবে মোবাইল ফোন অপারেটর রবি। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে ডেসকোর প্রধান কার্যালয়ে এই বিষয়ে চুক্তি করেন দুই গ্রুপের শীর্ষ কর্মকর্তারা।
 
চুক্তির সময় ডেসকো কোম্পানি সেক্রেটারি ইঞ্জিনিয়ার জুলফিকার তাহমিদ ও রবি’র ডিজিটাল সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট, রেগুলেটরি অ্যান্ড কমপ্লায়েন্স দেওয়ান নাজমুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিপত্র আদান-প্রদান করেন।
 
এসময় ডেসকো’র এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড একাউন্টস) মো. রফি উদ্দিন এবং রবি’র এম-ইউটিলিটি ম্যানেজার মো. নজরুল ইসলাম জামানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।