ইয়েমেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটে জঙ্গি সংগঠন আল-কায়েদাও সহযোগিতা করছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সম্প্রতি বিবিসি জানায়, তাদের কাছে প্রমাণ আছে যে ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর লড়াইয়ে সহযোগিতা করছে সৌদি-নেতৃত্বাধীন জোট।
জোটে একাধিক আরব দেশের সৈন্যরা আছে। বিবিসির সংবাদদাতা তায়েজ শহরের কাছে এমন একটি জায়গা সফর করেছেন, যেখানে লড়াই চলছে।সেখানে তিনি দেখতে পান যে আল-কায়েদার জঙ্গী এবং সংযুক্ত আরব আমিরাতের সৈন্যরা একসাথে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে।
দক্ষিণ ইয়েমেনে দীর্ঘদিন ধরেই আল-কায়েদার উপস্থিতি রয়েছে, এবং এর সমর্থকরা হচ্ছে সুন্নি মুসলিম-যারা শিয়া মুসলিম বিদ্রোহীদের কট্টর বিরোধী।
