ভাইয়ের আবৃত্তি সিডির প্রচারে চিত্রনায়িকা শম্পা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৮
 
নিজের ভাই বলে কথা ! বড় ভাই মোমেন হাসনাইন আসিফ একাধিক জাতীয় পুরস্কার প্রাপ্ত আবুত্তি শিল্পী।
একুশে বইমেলা উপলক্ষে তার একটি একক আবৃত্তি অ্যালবামের সিডি প্রকাশ পেয়েছে এবারে। ইকিউ এর প্রযোজনায় এই সিডির মোড় উন্মোচনেই বোন চিত্রনায়িকা শম্পা হাসনাইন হাজির হলেন বইমেলা প্রাঙ্গনে। ভাইয়ের অ্যালবামের ক্যাম্পেইনের কাজেই সিডি নিয়ে দাঁড়ালেন।
 
শম্পা বলেন, ‘মোমেন পেশায় একজন ডাক্তার। তবে খুব সিরিয়াসলীই এই আবৃত্তিচর্চার সাথে জড়িত। নিজের পেশাগত ব্যস্ততার কাজে নতুন অ্যালবামের কাজ খুব একটা এগুচ্ছিল না। অবশেষে এটা অনেকটা বাড়ির সবার উদ্যোগেই শুরু করা।
উল্লেখ্য, মডেল সাগরকে বিয়ে করে এখন নিয়মিত সংসার করছেন, পাশাপাশি নতুন চলচ্চিত্রের কাজেও ব্যস্ত রেখেছেন শম্পা নিজেকে।