প্রতিবছর একজন সঙ্গীতের মেধাবী ছাত্রকে ‘ফিরোজা বেগম গোল্ড স্কলারশিপ’ দেবার ঘোষণা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৩
 
দেশবরেণ্য সঙ্গীতজ্ঞ ফিরোজা বেগমের নামে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আলাদা ট্রাস্ট ফান্ড গঠন করছে তার পরিবার।
আগামীকাল ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সবচেয়ে মেধাবী ছাত্রকে ফিরোজা বেগম ট্রাস্ট ফান্ড থেকে বিশেষ গোল্ড স্কলারশীপ দেয়া হবে। শিল্পীর দুই সন্তান হামিন আহমেদ ও শাফিন আহমেদসহ ফিরোজা বেগমের নিকটাত্মীয়রা এই ফান্ড হস্তান্তরের সময় উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে ফিরোজা বেগম পুত্র শাফিন আহমেদ বলেন, ‘আমার কাছে এটি মায়ের অপূর্ণ এক দায়িত্ব পালনের মতো। কারণ মা সবসময় মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্য করতেন। সেই ধারাবাহিকতা রাখতেই ফিরোজা বেগম ট্রাস্ট ফান্ড থেকে প্রতিবছর একজনকে আমরা অর্থ পুরস্কার দেবো।’