গান নিয়ে এর আগেও অনেক প্রতিষ্ঠিত উদ্যোক্তারা নিজেদের প্রেম প্রকাশ করেছেন। তবে গানের সাথে একেবারে নিবিষ্ট হয়ে যেন লেগে আছেন ধ্রুব গুহ।
নিজের গান নিয়ে নান্দনিক ভিডিও তৈরি করে এরই ভেতরে রেকর্ডসংখ্যত দর্শকদের চোখ ছুঁয়েছেন তিনি।
এবারে তারই ধারাবাহিকতায় ধ্রুব গুহ’র জন্য গান নির্মান করছেন কিংবদন্তী গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। সমপ্রতি ফেসবুক স্ট্যাটাসে এমনটাই ঘোষণা দিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমার খুব পছন্দ এর মানুষদের মধ্যে ধ্রুব একজন। তার নম্রতা, ভদ্রতা ও বিনয় আমাকে বার বার বিমোহিত করে।
আমি ধ্রুব’র জন্য একটি গান রচনা ও সুর করেছি, এক সপ্তাহ এর মধ্যে রেকর্ডিং এর কাজ শুরুহয়ে যাবে।’
একজন শিল্পী হিসেবে বরেণ্য সুরকারের সুরে গান করাটাও নিজের ক্যারিয়ারের অর্জন। সেই আনন্দে ভাসতেই পারেণ ধ্রুব।
এ প্রসঙ্গে শিল্পী জানান, ‘নিজের গানের ক্যারিয়ারে এটি বগ একটি স্বপ্ন পুরণের দিন আমার। সত্যিই ভেবে খুব ভালো লাগছে যে বরেণ্য এই সুরকারের সুরে আমি গাইতে পারবো। আশা করছি এ গানটিও শ্রোতাদের যথারীতি ভালো লাগার তালিকায় থাকবে।’
