‘আমার অ্যাকশন লুকটা সবাই এপ্রিশিয়েট করছে’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৮
 
চলচ্চিত্র নিয়ে দাঁত কামড়ে পড়ে থাকার কারো কোনো গল্প থাকলে, সেটি নিরবকে নিয়েই তৈরি হবে। চলচ্চিত্র অন্তপ্রান এই তরুন গত কয়েকবছর ধরেই নিজের ভাগ্যের উঠোন বড় করছেন একটু একটু করেই। তবু ক্ষ্যান্ত দেননি। বা নিরাশ হননি। সেই আত্মপ্রত্যয়ের কথায় বললেন ইত্তেফাক অনলাইনের সাথে।
 
চলচ্চিত্রের এই মহামন্দায় নিজের নিয়মিত চলচ্চিত্রের কাজে লেগে থাকাটাই ক্লান্তি আসে না? এমন প্রশ্নের জবাবে নিরব বলেন. ‘না; কখনওই না। কারণ আমি হেরে যেতে আসিনি। অনেকের অনেক কথা শুনেছি চুপচাপ। নিজেরটা নিজেই ভালো বুজে শুধু কাজ করে গিয়েছি। অনেকে হতাশ হয়ে নাটক বা অন্য কিছুতে ব্যস্তও হয়েছে। কিন্তু আমার টার্গেট একটিই চলচ্চিত্র।’
 
IMG0
নিজের এই সিক্যুয়েল চলচ্চিত্রে কাজ করছেন আবারও রয়েল খানের সাথে। পাশাপাশি একাধিক নতুন নায়িকাদের সাথে কাজ প্রসঙ্গে বলেন, ‘দেখুন এটাকে আমার কাজের ধারা বলতে পারেন। আমি মনে হয়, ইন্ডাষ্ট্রিতে এমন একটি হিরো, যে কিনা পরিচালক-প্রডিউসারকে আগে বুঝে তারপর ছবি করি। আমি যত বড়ই তারকা হই না কেন, কোনোদিন নির্মাতা বা প্রযোজকের মাথায় কাঁঠাল ভেঙে কাজ করবো না। কারণ এটাকে পরিবার না ভাবলে সে একদিন হারিয়ে যাবে!’
 

এছাড়া নতুন ছবি গেম রিটার্নস, গ্যাংস্টারসহ বেশ কিছু ছবিতে রোমান্টির হিরোর ইমেজটা ভেঙে অ্যাকশনের দিকেই যাচ্ছেন কি ইচ্ছে করেই জানতে চাইলে নিরব বলেন, ‘এটা একটা নিরীক্ষা বলতে পারেন। তবে আমার ভক্তরা এতে ভালোই বলছেন সবাই। আমার অ্যাকশন লুকটা সবাই এপ্রিশিয়েট করছে।’