কয়েকবন্ধু মিলে কেবল কলকাতা থেকে ঢাকায় ফিরলেন পিয়া।
খুব বাজে এয়ারক্রাফটের ভয়াবহ অভিজ্ঞতায় তাই রেস্ট নিতেই একদিন চলে গেলো।
এদিকে আইন পড়াশোনায় শেষ বর্ষ চলছে, তাই পড়াশোনার চাপটাও বেশ।
IMG0
নতুন ছবি প্রসঙ্গ উঠতেই পিয়া বলেন, ‘টিভি নাটক নিয়মিত করলে হয়তো আপনাদের একগাদা শিডিউলের কথা বলতে পারতাম, কিন্তু এখন যা কিছু করছি বেছে বেছে, সিরিয়াসলি। এখন যেমন একটি ছবি নিয়ে কথা চলছে কিন্তু ঠিক কবে থেকে শুরু হবে, বা সব কন্ডিশন মিলিয়ে চুড়ান্ত করবো কি-না এসব কোনোকিছুই চুড়ান্ত হয়নি। তাই এখনই বলা যাচ্ছে না।’
IMG1
উল্লেখ্য, এরই ভেতরে শেষ প্রহর’ নামের একটি ভিন্ন ধর্মী চলচ্চিত্রের কাজ শেষ করলেন তিনি।
ছবিটি ছিটমহলবাসীদের নিয়ে, যে ছবিতে পিয়া একেবারে মেকআপ ছাড়া কাজ করেছেন। এ ছবিতে পিয়ার সাথে আরো রয়েছেন শিমুল খান ও মৌসুমী হামিদ।
IMG2
পিয়া বলেন, ‘এখনকার শোবিজটা অস্থির। তাই এই অস্থিরতার ভেতরে একগাদা কাজ করে কোনো লাভ নেই। বরং, একটু একটু করে বেছে বেছে কাজ নেয়াটাই বেটার।’
এদিকে নিজের পড়াশোনা নিয়েও খুব ব্যস্ত থাকার কারনে আপাতত নতুন ধারাবাহিকের কাজও করবেন না বলে জানান।
IMG3
তবে এদেশের ফ্যাশন আইকন হিসেবে প্রতিষ্ঠিত জান্নাতুল পিয়া তার নতুন শো এর ব্যাপারে খুব শিগগিরই মুম্বাইতে যাবেন বলে জানান।
পিয়ার ছবিগুলো তুলেছেন আরিফ আহমেদ
