ইয়েমেনে বন্দুকধারীর গুলিতে জেনারেল নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৭
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে এক বন্দুকধারীর গুলিতে জেনারেল আবেদ্রাব্যো হোসেন নামে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার সৌদি সমর্থিত সরকারের সদর দফতরের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 
 
নগরীর শেখ ওসমান এলাকায় তার নিজ বাসগৃহ থেকে বেড় হওয়ার সময় এক বন্দুকধারী মটর সাইকেল থেকে তাকে গুলি করে হত্যা করে।  হোসেন এডেনের পশ্চিমাঞ্চলীয় আবিয়ান প্রদেশে পরিচালিত ১৫ ইনফানট্রি ব্রিগেড কমান্ডার। সম্প্রতি সেখানে আল-কায়দা জঙ্গিরা বেশ কিছু বড় বড় শহর তাদের দখলে নিয়েছে। 
 
হুতি ও তাদের সহযোগী বিদ্রোহীরা মনসুর হাদি’র সরকারকে রাজধানী সানা থেকে বিতারিত করলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদি’র সরকার গত মার্চ মাসে এডেন নগরীকে অস্থায়ী রাজধানী ঘোষণা করেন। 
 
সরকার ও সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশনের নিরাপত্তার প্রচষ্টা চালালেও আল-কায়দা ও ইসলামিক স্টেট জঙ্গি দল নগরীতে হামলার চালিয়ে যায়। এএফপি