'বিকিনি' নির্ভর ছবিতে আর নয়: সানি লিওন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫৯
বিতর্ক যেন সানি লিওনের পিছু ছাড়ছে না। বলিউডে যেদিন পা রাখলেন সেদিন থেকে তাকে নিয়ে কানাঘুষা চলছেই। ছেড়ে আসা পর্ন জীবন নিয়ে আজ অবধি তাকে কথা শুনতে হচ্ছে । সানি মানেই সবসময় বিকিনিতে পরিহিত খোলামেলা অথবা শরীরী আবেদনময়ী কোন নায়িকা। কিন্তু সানি লিওন নিজেকে আর এভাবে উপস্থাপন করতে চাচ্ছেন না। নিজের পোষাক পরিচ্ছেদে একটৃু পরিবর্তন আনছেন । সেইসঙ্গে ভিন্ন ধরনের ছবিতে অভিনয় করতে চাচ্ছেন। 
 
সম্প্রতি এক সাক্ষাতকারে সানি বলেন, 'এখন আর আমি সারা দিন বিকিনি বা স্টিলেটো পরে ঘুরি না। আমার স্টাইল চেঞ্জ করছি। ভয়ের ছবি হোক বা কমেডি সবরকম কাজ করার চেষ্টা করছি। আমি জানি আমার ব্যক্তিত্ব সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পাল্টানো কঠিন। কিন্তু আমাকে তো চেষ্টা করতেই হবে!'
 
সানির এই সহজ কথায় অভিভূত বলিপাড়ার পরিচালক-প্রযোজকরা। এখন তাকে অন্য রকম চরিত্রে কাস্ট করার কথাই ভাবছেন অনেকে। সত্যিই কি সানির এই পরিবর্তন সম্ভব? সিনেমা বিশেষজ্ঞরা উল্টে জানতে চাইছেন কেন নয়? সানি লিওন মানেই খোলামেলা পোশাক, সাহসী দৃশ্য সেই ধারণা থেকে বেরিয়ে আসবেন মানুষ। কারণ পরিবর্তনের এই উদ্যোগ নিয়েছেন সানি নিজেই।