আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় প্রেসিডেন্ট আসাদের অনুগত সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে শনিবার মধ্যরাত থেকে যুদ্ধ বিরতি কার্যকর হবে।
তবে ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট এ যুদ্ধবিরতির আওতায় থাকবে না। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী ও রাশিয়া জঙ্গিদের ওপর হামলা অব্যাহত রাখবে।
বিশ্বের শক্তিধর দেশগুলো ১২ ফেব্রুয়ারিতে এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপারে একমত হয়েছিল। তবে এর সময়সীমা পেরিয়ে যাওয়া এবং নতুন পরিকল্পনা নিয়েও মতানৈক্য থেকে যাওয়ায় সেটি কার্যকর হয়নি।
IMG0
এরপর রবিবার যুদ্ধবিরতির নানা শর্ত নিয়ে রাশিয়ার সঙ্গে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 'সিরিয়ার সংঘর্ষে যে যে পক্ষ যুদ্ধবিরতি করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং শর্ত মেনে নিয়েছে তাদের ক্ষেত্রেই এ বিরতি প্রযোজ্য হবে।' সূত্র: বিবিসি
