সৃজিতের ‘হেমলক সোসাইটি’ও তৈরি হবে হিন্দিতে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫৮
‘রাজকাহিনী’ এর পর এবার কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির ডার্ক কমেডি ‘হেমলক সোসাইটি’ এরও হিন্দি রিমেক তৈরি হবে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট।
 
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘হেমলক সোসাইটি’ এর হিন্দি রিমেকের দায়িত্বেও থাকবেন সৃজিত নিজেই।
 
সৃজিত জানিয়েছেন, ‘আমি মহেশ ভাটের কাছে ইতোমধ্যেই ‘হেমলক সোসাইটি’ এর হিন্দি রিমেক বানানোর ইচ্ছা প্রকাশ করেছি। আমার মনে হয়, আলিয়াকে কোয়েল মল্লিকের চরিত্রে সব থেকে ভালো মানাবে।’ তবে এ নিয়ে পাকা কোনো কথা হয় নাই।
 
‘হেমলক সোসাইটি’ এর গল্প এক তরুণীকে ঘিরে, যে নিজের জীবন শেষ করে দিতে চায়। এই তরুণীর একজন ব্যক্তির সঙ্গে আলাপ হয় যে আত্মহত্যার বিভিন্ন কৌশল শেখায়।
 
আলিয়া এই মুহূর্তে ‘কাপুরস অ্যান্ড সন্স’ এর শুটিং শেষ করে গৌরী শিন্ডের পরবর্তী ছবি নিয়ে ব্যস্ত আছেন। এই ছবিতে আলিয়া অভিনয় করবেন শাহরুখ খানের বিপরীতে।