গেম অব থ্রোনে ডোনাল্ড ট্রাম্প!

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৭
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’ এর একটি ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করা হয়েছে। ভিডিওটি ইউটিউবে ব্যাপক সাড়া তৈরি করেছে।
 
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) ‘ইনসাইডার শো’ অনুষ্ঠানের জন্য বানানো ওই ভিডিওতে ট্রাম্পের চেহারা ও সংলাপ জুড়ে দেওয়া হয়েছে। আর এই কাজটি করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন অস্ট্রেলিয়ার রাজনৈতিক স্যাটায়ারিস্ট হু পার্কিনসন।
 
আড়াই মিনিটের ওই ভিডিও দুই লাখেরও বেশিবার দেখা হয়েছে ইউটিউবে; ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমেও।