বিচার বিভাগ নিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুলের মন্তব্যের ব্যাখ্যা সংক্রান্ত মামলাটি কেন কার্যতালিকায় অন্তর্ভুক্ত হলো না তা তদন্তের নিদের্শ দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
আজ মঙ্গলবার আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেলকে ডেকে নিয়ে এ তদন্তের নির্দেশ দেয়া হয়।
ফখরুলের ব্যাখ্যা সংক্রান্ত হলফনামা আইনজীবীর মাধ্যমে স্বাক্ষর করায় সোমবার তা গ্রহণ করেনি আপিল বিভাগ। ওইদিন প্রধান বিচারপতি বলেছেন, আইনজীবী নয় হলফ নামায় তাকে নিজেকেই স্বাক্ষর করতে হবে। এ সময় ফখরুলের আইনজীবী সময় চাইলে আদালত সময় মঞ্জুর করে মঙ্গলবার দিন ধার্য করে দেন।কিন্তু আপিল বিভাগের আজকের কার্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল না এই মামলাটি।
বিষয়টি প্রধান বিচারপতির নজরে আসলে তিনি রেজিস্ট্রার জেনারেলকে ডেকে তদন্তের নির্দেশ দেন।
