পাকিস্তানে সাহিত্য উৎসবে অংশ নিয়ে পাকিস্তানের মাটিতে হেনস্তা হতে হল বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে। আর আমন্ত্রিত হয়েও ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত যাওয়াই হয়নি অভিনেতা অনুপম খেরের।
লাহোর সাহিত্য উৎসবের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন শর্মিলা, উৎসবের উদ্বোধনও করেছেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অতিথি হওয়ার পরও ভারতে ফেররা পথে পাক কর্মকর্তাদের কাছে বিপত্তি পোহাতে হয়েছে তাকে।
আনন্দবাজার পত্রিকা বলছে, দেশে ফেরার সময় ওয়াঘা সীমান্তের অভিবাসন দফতরে দুই ঘণ্টা বসে থাকতে হয় শর্মিলাকে। এমনকি এও বলা হয় যে, তিনি লাহোরে ছিলেন তার পুলিশ প্রতিবেদন না থাকায় তিনি দেশে ফিরতে পারবেন না।
পরে অনেক কাঠ খড় পুড়িয়ে মুম্বাইয়ে ফিরতে হয়েছে শর্মিলা ঠাকুরকে।
