হুয়াওয়ে, বিকাশমান স্মার্টফোন বাজারের বহুল জনপ্রিয় এক ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বাজারের শীর্ষস্থানীয় ফোন কোম্পানির তালিকায় নিজের জায়গাটা করে নিয়েছে। অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তুলনায় প্রায় অর্ধেক দামের ডিভাইসে প্রিমিয়াম লেভেলের কনফিগারেশন দিয়েই এটা সম্ভব করেছে চীনা এই প্রতিষ্ঠান।
বিপুল গ্রাহক চাহিদার কারণে কিছু দিন পর পর নতুন স্মার্টফোন এনে বাজার মাতিয়ে রেখেছে হুয়াওয়ে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবার ‘হুয়াওয়ে পি৯’ নামের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে।
‘হুয়াওয়ে পি৯’ নিয়ে বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছে প্রযুক্তিবিশ্বে। সম্প্রতি ডিভাইসটির নতুন কিছু তথ্য প্রকাশ করা হয়েছে।
ওইসব তথ্যমতে, এতে ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকবে। ডিসপ্লে রেজ্যুলেশন হবে ৪২৩ পিক্সেল পার ডেনসিটি (পিপিআই)। র্যাম ৪ জিবি থাকতে পারে, আবার ৬ জিবিও থাকতে পারে।
অ্যান্ড্রয়েড মার্সম্যালো চালিত এই ফোনে হুয়াওয়ের নিজস্ব চিপসেট কিরিন ৯৫৫ এসওসি ব্যবহার করা হবে। অক্টা কোর প্রসেসরের সাথে ফোনটিতে থাকবে ৬৪ জিবি বিল্ট ইন মেমোরি।
পি৯ এর ১৬ মেগা পিক্সেল রিয়ার এবং সেলফিপ্রেমীদের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হবে। ফোনটিতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফোনটির ব্যাটারিতে থাকছে ২৯০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার।
ফোনটি হতে পারে মেটাল বডির এবং এতে থাকবে বাঁকানো ডিসপ্লে। সাদা, পিঙ্ক, গ্রে এবং সোনালী এই চারটি রঙে মোবাইলটি পাওয়া যাবে।
বাজারে আসলে ফোনটি ৭০০ ডলারে পাওয়া যাবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ হাজার টাকা।
