‘এমএসএনকে অ্যাব্রাকা ডাব্রা বললেই বাকি কাজ হয়ে যাবে’

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০৪
বার্সেলোনার আক্রমণত্রয়ীর জাদুতে বিশ্ব যখন মুগ্ধ এমতাবস্থায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আর্সেনালের মুখোমুখি হতে যাচ্ছে। কাতালুনিয়ার ক্লাবটির কোচ বলেছেন, তিনি শুধু জাদুর কাঠি ঘুরিয়ে বলবেন ‘আব্রাকা ডাব্রা’ আর দলের সেরা তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার তাদের কাজ করে যাবে।
 
 
এই মুহূর্তে বিশ্বের সেরা আক্রমণত্রয়ী হিসেবে বিবেচিত মেসি-সুয়ারেজ-নেইমারের থেকে সর্বোচ্চটা পেতে এনরিকে কী করেন, এই প্রশ্নের উত্তরে অনেকটা মজা করেই বার্সেলোনা কোচ বলেন, আমি তাদের বলি ‘অ্যাব্রাকা ডাব্রা’। আর জাদুর ঝলক শুরু হয়ে যায়। আমি এটাই করি। তাদের কারণে কাজটা সহজ হয়ে যায়। কারণ, তাদের কাছ থেকে কিছু আশা করার আগেই ম্যাচের কিছু পরিস্থিতিতে তারা তা করে ফেলে।
 
উল্লেখ্য, অ্যাব্রাকা ডাব্রা মন্ত্রটা জাদুকররা ব্যবহার করে থাকে। সেমিটিক আরামাইক ভাষার এই শব্দের অর্থ  হচ্ছে ‘আমি বলার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাও’। এনরিকেও যা চান ঠিক তাই বা তার চেয়েও বেশি ভালে খেলছেন বার্সার আক্রমণত্রয়ী। বিশেষ করে পাঁচটি ব্যালন ডি অর জেতা মেসি যেন ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। মেসি প্রসঙ্গে তিনি বলেন, সে গত মৌসুমে দুর্দান্ত ছিল এবং এখন হয়তো গতবারের মতো বা তার চেয়ে ভালো খেলছে। লিও অনায়াসে বিশ্বসেরা মিডফিল্ডার হতে পারবে এবং ফলস নাইন হিসেবে খেলেও সে যে পরিমাণ গোল করেছে তা অবিশ্বাস্য। সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে আমাদের নেতা। 
 
 
 
IMG0
 
২৬ বছরের মধ্যে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা দুবার শিরোপা জয়ের হাতছানি বার্সেলোনার সামনে। এর আগে ইতালির ক্লাব এসি মিলান ১৯৮৮-৮৯ ও ১৯৮৯-৯০ মৌসুমে টানা দুবার শিরোপা জিতেছিল। এই লক্ষ্য নিয়ে মঙ্গলবার আর্সেনালের মাঠ এমিরেটসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচটি খেলতে নামছে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনা। এ মৌসুমে স্পেনের লা লিগায় মেসি (১৫), সুয়ারেজ (২৫) ও নেইমার (১৮) মিলে ৫৮টি গোল করেন। আর ৮ পয়েন্ট এগিয়ে থেকে স্পেনের শীর্ষ লিগে সবার উপরে আছে বার্সেলোনা। এএস স্পোর্টস।