অ্যাটলেটিকোর ক্যালদেরন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোপা দেল রের ফাইনাল ম্যাচ। যেখানে আগামী ২২ মে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে বার্সেলোনা ও সেভিয়া। সোমবার ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফাইনাল আয়োজনের জন্য রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামটি সবচেয়ে বড় ভেন্যু হিসেবে বেশি আকর্ষণীয় হলেও সাম্প্রতিক বছরগুলোতে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অংশগ্রহণে ফাইনাল ম্যাচগুলো আয়োজনে অনীহা দেখা গেছে ক্লাব কর্তৃপক্ষের। ক্যালদেরনের দর্শক ধারণ ক্ষমতা ৫৫ হাজার হলেও বার্নাব্যুর ধারণ ক্ষমতা ৮১ হাজার।
আমেরিকার রক কিংবদন্তী ব্রুস স্প্রিংস্টিনের অংশগ্রহণে আগামী ২১ মে একটি কনসার্ট আয়োজনের কারণ দেখিয়ে গত সপ্তাহে ফাইনাল আয়োজনে অপারগতা প্রকাশ করে বার্নাব্যু কর্তৃপক্ষ। এবারও বার্সেলোনা টুর্নামেন্টের শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেছে, যাতে মৌসুমে ট্রেবল শিরোপা নিশ্চিত করতে পারে। যদি শিরোপা পায় তাহলে, এটি হবে কাতালন ক্লাবটির রেকর্ড সংখ্যক ২৮তম শিরোপা। সর্বশেষ ২০১০ সালের অক্টোবরে বার্সেলোনাকে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা জয় করেছিল সেভিয়া। এএফপি।
