ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড গঠন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৯
নজরুল সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমকে শ্রদ্ধা জানিয়ে এবারে গঠন করা হল ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড।
 
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষে এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিস উদ দৌলার কাছ থেকে ৬০ লাখ টাকার একটি চেক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মহসিন উদ দৌলা (অব.), বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস, সাফিন আহমেদ ও হামিন আহমেদ।
IMG0
ফাউন্ডেশনের এই উদ্যোগ ছাড়াও কিংবদন্তী নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ভাইজি এবং একনিষ্ঠ শিষ্য সুস্মিতা আনিস নিজস্ব ওয়েবসাইট www.shusmitaanis.com -এ ফিরোজা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সর্বসাধারণের জন্যে তার জীবন ও কর্ম ভিত্তিক ফিরোজা বেগম আর্কাইভ চালু করেছেন। সুস্মিতা আনিস তার সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফিরোজা বেগমের সঙ্গীতসাধনা এবং এর ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিতে চান এবং নজরুল সঙ্গীতকে সকলের মাঝে বিশেষত তরুণদের মাঝে আরো জনপ্রিয় করে তুলতে চান।