থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাদারদের ভিসা প্রসেসিংয়ে ‘বিশেষ ব্যবস্থা’ নিতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির অভিবাসন ব্যুরো প্রধান পুলিশ মেজর জেনারেল সুপাপোন আরুনসিতের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন তিনি।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পেশাদার দারুণ আচরণ ও থাই অর্থনীতিতে অবদানের ভিত্তিতে থাই কর্তৃপক্ষ তাদের ব্যবসা বাধাহীন ভাবে পরিচালনায় সহায়তা করতে বিশেষ সুবিধা দেয়ার কথা ভাবতে পারে। থাইল্যান্ডের অভিবাসী প্রধানের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কিছু অপরাধী অভিবাসী আইনি সংস্থার মাধ্যমে ভুয়া থাইল্যান্ডের পাসপোর্ট দেয়ার বিষয়েও তার দৃষ্টি আকর্ষণ করেন।
থাইল্যান্ডের অর্থনীতিতে বাংলাদেশের অবদানের প্রশংসা করে থাই অভিবাসন প্রধান রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন তার ব্যুরো, বাংলাদেশিদের ভিসা ও অভিবাসী সংশ্লিষ্ট বিষয়গুলো বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সবচেয়ে ভালো উপায়ে অভিবাসন ও আইনি সমর্থন দেয়ার চেষ্টা করবে। রাষ্ট্রদূত তাসনিম বাংলাদেশি কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসাব্যতীত থাইল্যান্ডে প্রবেশের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও কনস্যুলার মিনিস্টার।
