ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, বিতর্ক করলেও দলগুলোকে পার্লামেন্ট সচল রাখতে হবে। গতকাল মঙ্গলবার পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে দেয়া এক ভাষণে প্রণব মুখার্জি এ কথা বলেন। গতকাল থেকে দেশটিতে পার্লামেন্টের বাজেট অধিবেশন শুরু হয়েছে। সরকার সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেট অধিবেশন গঠনমূলক হবে বলে আশা করেন।
জাঠ আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে এবার বাজেট অধিবেশনেও বিরোধীরা পার্লামেন্ট অচল করতে পারেন এই আশঙ্কা বিরাজ করছে সরকারের মধ্যে। তাই অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী মোদী বললেন, পার্লামেন্টে কী হতে চলেছে, তা দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে গোটা দেশ। ভারতীয় অর্থনীতির দিকে তাকিয়ে রয়েছে বিশ্বও।
আমি আশা করি সংসদের সময়ের যথোচিত ব্যবহার হবে এবং সংগঠিত আলাপ-আলোচনা হবে।’ বাজেট অধিবেশন শুরু করে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আরো বলেন, ‘মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশ হয় আমাদের পার্লামেন্টে। গণতান্ত্রিক রোষ অচলাবস্থা বা বাধা প্রদান নয়, বিতর্ক ও আলোচনার জন্ম দেয়।’ সন্ত্রাসকে বিশ্বের জন্য হুমকি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সারা বিশ্বে এই সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
