দাফতরিকভাবে ঘোষনা না হলেও কয়েক মাস আগে একটি অনলাইন ভোট সম্পন্ন হয়েছিল। সে ভোটে মিষ্টি ভাষা হিসেবে স্প্যানিশ ভাষা দ্বিতীয় এবং ডাচ ভাষা তৃতীয় স্থান অধিকার করে। আর সবচেয়ে মিষ্টি ভাষা হিসেবে প্রথম স্থান অধিকার করে নেয় আমাদের প্রিয় ভাষা, মাতৃভাষা বাংলা।
এ ভোটিং কার্যটি পরিচালনা করেছিল ইউনেস্কো। ভোটে বাংলা ভাষা জয়লাভের পর ফেসবুক ও টুইটারে জয়লাভের আনন্দও উদযাপিত হয়েছে। ‘জয় বাংলা’, ‘বাংলার জয়’, ‘প্রাউড টু বি এ বেঙ্গলি’ মেসেজে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওয়াল ভরে গেছে।
ফেসবুক এবং টুইটারের মতো সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে এমন মেসেজের আদান প্রদান দেখে রাহুল রয় নামের এক ফেসবুক ব্যবহারকারী বলেন, ‘এত মানুষ যখন এ ব্যাপারে কথা বলছে তখন নিশ্চয় ব্যাপারটি সত্য। নি:সন্দেহে বাংলা সবচেয়ে মিষ্টি ভাষা। এবং তা এখন সাদরে গৃহীত’। এ প্রসঙ্গে লেখক দিবেন্দু পালিতও বললেন, ‘কোন সন্দেহ নেই যে, বাংলা সবচেয়ে মিষ্টি ভাষা’।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
