চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় গহিরা গ্রামের দোবাসি নামক জায়গা থেকে কোস্টগার্ড সদস্যরা আজ ৭০০ বোতল বিদেশে তৈরি মদ উদ্ধার করেছে।
কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার শেখ ফখরউদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী পালিয়ে যায়। এসময় চোরাচালানকারীদের ফেলে যাওয়া ৭০০ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৪৯ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।
