রায়নাকে সাজঘরে ফেরালেন মাহমুদউল্লাহ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:০০
বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই সফল সুরেশ রায়নাকে সাজঘরে ফেরালেন বাংলাদেশি স্পিনার মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের ৮ম ওভার ও নিজের প্রথম ওভারের পঞ্চম বলে সুরেশ রায়নাকে আউট করেন তিনি। আউট হওয়ার আগে ২ চারে ১৩ বলে ১৩ রান করেন রায়না। এখন পর্যন্ত ভারতের সংগ্রহ ৩  উইকেটে ৪৪ রান। 
 
ম্যাচের প্রথমেই ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। নিজের প্রথম ওভারে বোলিং করতে এসে তৃতীয় বলে শিখর ধাওয়ানকে প্যাভিলিয়নে ফেরান বাংলাদেশি পেসার আল-আমিন। এরপর  নিজের প্রথম ওভারেই ভারতীয় ওপেনার বিরাট কোহলিকে আউট করলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের পঞ্চম ওভারে তৃতীয় বলে বিরাটকে আউট করেন মাশরাফি।  আউট হওয়ার আগে ১২ বলে ৮ রান করেন কোহলি।
 
এর আগে বুধবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রবিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতে প্রতিপক্ষ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
 
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে এশিয়া কাপ ২০১৬ শুরু হওয়ার কথা  থাকলেও বৃষ্টির কারণে কিছুটা সংশয় দেখা দেয়। তবে সব সংশয় কাটিয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো টি-টুয়েন্টি সংস্করণে আয়োজিত এশিয়া কাপ।