বিয়ে করলেন তিরন্দাজ ব্যান্ডের ভোকাল শাহেদ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪২
বিয়ে করেছেন চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড ‍তিরন্দাজের ভোকাল শান শাহেদ। বিশ্ব ভালোবাসা দিবসে কনে লামিয়া তাবাস্সুম নিখাতের সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক অবশেষে পারিবারিকভাবে বিয়ের মাধ্যমে পূর্ণতা পেল।
 
গত ১৪ ফেব্রুয়ারি নগরীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউশন হলে জাঁকজমাক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। কনে লামিয়া তাবাস্সুম নিখাত নগরীর বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল চিটাগং গ্রামার স্কুলের শিক্ষিকা। তিনি ইংরেজি সাহিত্য মাস্টার্সে পড়ছেন সরকারি মহসিন কলেজে। সেই সঙ্গে রেড লুক নামে একটি বুটিক হাউসও চালাচ্ছেন তিনি।
 
তিরন্দাজ ব্যান্ডের ভোকাল শান শাহেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাকেটিংয়ে বিবিএ ও এমবিএ করেছেন। গানের পাশাপাশি কয়েকটি ব্যবসায়ের প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্বরত রয়েছেন তিনি। এর মধ্যে রেড কার্পেট ও এশিয়ান ট্রেড করপোরেশনের সিইইউ। এছাড়াও চার্টার সেক্রেটারি অব রোটারি ক্লাব অব চিটাগং এর দায়িত্ব পালন করছেন।
 
এদিকে কনে নিখাতের সঙ্গে পরিচয় চার বছর আগে থেকেই। অনেক জলপনা কল্পনা শেষে গত ১৪ ফেব্রুয়ারি এ প্রেমের ইতি টানলেন বিয়ের মধ্য দিয়ে। চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড তিরন্দাজের ভোকাল শান শাহেদ দর্শক শ্রোতাদের কাছে তাদের দাম্পত্যজীবন সুন্দর ও সুখের হয় সে দোয়া কামনা করেছেন ।