আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৫৮
ব্রাহ্মণবাড়িয়ায় ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ কেন্দ্রটি উদ্বোধন করবেন। 
 
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো.সাজ্জাদুর রহমান এসব তথ্য জানান।
 
মো.সাজ্জাদুর রহমান আরো জানান, গ্যাসভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে দুই হাজার ১০০ কোটি টাকা ব্যয় হয়েছে। কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩৪ মাসে (২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত) কেন্দ্রটি নির্মাণ করে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অধীনে পাওয়ার প্লান্টটি নির্মিত হয়েছে।